বিশ্বম্ভরপুরে বাঁধ নিয়ে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হাওর রক্ষা বাঁধ জরুরী ভিত্তিতে বিধি মোতাবেক ও সময়মত দ্রুত সম্পন্ন করার লক্ষে পিআইসিদের নিয়ে উপজেলা কমিটি জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঁধ রক্ষা উপজেলা কমিটির সভাপতি সমীর বিশ্বাসের সভাপতিত্বে সভায় হাওরের কাজের অগ্রগতি তুলে ধরেন উপজেলা কমিটির সদস্য সচিব ও পাউবোর উপ-সহকারি প্রকৌশলী মোঃ মনছুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব বাঁধ রক্ষা কাজে কয়েকটি
পিআইসির বিভিন্ন ক্রুতি বি”্যুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বিধি মোতাবেক নির্দেশিকা অনুসরণ করে জরুরী ভাবে কাজ সম্পন্ন করার জোর তাগিদ দেন। সভায় উপজেলার মোট ২৬টি পিআইসির সভাপতি ও সদস্যগণ এবং উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।