সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা হতে ছাতারকোনা রোডের বিভিন্ন স্থানে ভাঙ্গা ও খানাখন্দকের দরুন যাত্রীবাহী যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জানা যায়, এলজিইডি কর্তৃক বাদাঘাট (দঃ) ইউনিয়নের বাঘমারা এলজিইডি রোড হতে ধনপুর ইউনিয়নের কাটাখালী হয়ে ছাতারকোনা মমিন বাজার পর্যন্ত প্রায় ৮/১০ কি.মি. রাস্তা কয়েক বছর পূর্বে নির্মিত হয়। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নি¤œমানের কাজের ফলে রাস্তাটি বহু পূর্বেই বিভিন্ন স্থানে গর্ত ও খানা খন্দক তৈরি হওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সড়কে পায়ে হাঁটতে গিয়েও অনেক পথচারীর পায়ের নখ উলটে যায়। বিশেষ করে বাঘমারা এলজিইডি পয়েন্ট হতে কাটাখালী বাজার পর্যন্ত রাস্তাটি খুবই
ভয়াবহ। রিক্সা বা ইজিবাইক নিয়ে আসলে ঝাঁকুনীর চোটে পেটের নাড়ীভুড়ি বের হয়ে যাওয়ার উপক্রম দেখা দেয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজীর আহমদ জানান, এলাকার স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও জনসাধারণের জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এ অবস্থায় থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছেই। দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করে আসছি। উপজেলার গুরুত্বপূর্ব মিটিংয়েও বিষয়টি উত্থাপন করে আসছি।
উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান জানান, রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আশাকরি অতিদ্রুত বরাদ্দ পেয়ে যাব।


