বিশ্বম্ভরপুরে বাল্য বিবাহ প্রতিরোধ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বাল্য বিবাহ থেকে মুক্তি পেয়েছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় ওই স্কুল ছাত্রীর অভিভাবক জানান মেয়ের ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।