বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক বিরোধী সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো.আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে ও ইউপি সচিব ফুলেন সূত্রধরের পরিচালনায় বক্তব্য রাখেন, শক্তিয়ারখলা বাজার জামে মসজিদের ইমাম ও খবিত মাও. তাজুল ইসলাম, এনজিও কর্মকর্তা আব্দুল মজিদ ও মো. ইলিয়াছ, বাদাঘাট (দ.) ইউপি নিকাহ রেজিস্ট্রারকাজী সালেহ আহমদ, মধুপুর সরকারি স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আমড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দাশ, হিন্দু ধর্মীয় পুরহিত শিল্পী আচার্য্য, গণ্যমান্য ব্যক্তি আলমগীর প্রমুখ।
সমাবেশে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,সরকারি-বেসরকারি মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, ধর্মীয় পুরহিত, সমাজের সচেতন ব্যক্তিত্ব ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
- সিলেট বাণী’র সম্পাদক ও যুক্তরাজ্য আ.লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ
- বৈদ্যুতিক খুঁটির দখলে সুনামগঞ্জ-সিলেট সড়ক বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি


