বিশ্বম্ভরপুরে বিআরডিএস’র ত্রাণ সামগ্রী বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিআরডিএস এর উদ্যোগে ও এলআরডিএর সহযোগিতায় অসচ্ছল ৪০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক এবং দশঘর গ্রাম এলাকায় করোনা ভাইরাস ও বন্যা ক্ষতিগ্রস্ত বেদে পরিবার সহ ৪০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন করেন বিআরডিএস এর সভাপতি জান্নাত মরিয়ম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আঃ লীগের সাবেক সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মণ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, মঙ্গল সিনহা শুভ প্রমুখ।