সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার উপজেলার ৫টি ইউনিয়নে বিএনপি ও জাতীয় পাটির দলীয় প্রার্থী চূড়ান্ত হয়েছে।
বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন পলাশ ইউনিয়নে ফুল মিয়া, ধনপুর ইউনিয়নে সৈয়দ রমিজ উদ্দিন মাষ্টার, সলুকাবাদ ইউনিয়নে মো. মোহন মিয়া বাচ্চু, বাদাঘাট (দ.) ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া ও ফতেপুর ইউনিয়নে বিএনপি নেতা শাহাব উদ্দিন শাবুল।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা হলেন পলাশ ইউনিয়নে মৌ. হাবিবুর রহমান ছিদ্দিকি (সাদ্দাম হুজুর), ধনপুর
ইউনিয়নে মুক্তিযোদ্ধা তাজ্জদ আলী খান, সলুকাবাদ ইউনিয়নে শেখ তোফায়েল আহমদ লিটন, বাদাঘাট (দ.) ইউনিয়নে এরশাদ আহমদ (হৃদয়) ও ফতেপুর ইউনিয়নে জহুর আলী।


