বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আগামী ৯ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলায় বিএনপি’র সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের লক্ষে ফতেপুর ও বাদাঘাট (দঃ) ইউনিয়নে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়ার নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে ফতেপুর ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রস্তুতিমূলক সভা ও বিকালে বাদাঘাট(দঃ) ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠে জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি সেলিম আহমেদ, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনাজ্জির আহমদ সুজন ও ব্যারিস্টার আবিদুল হক প্রমুখ।
- তাহিরপুরের ছাত্রলীগ নেতা শিপলু হত্যা মামলার রায়- সাবেক ওসি শরিফ উদ্দিনের ১০ বছর কারাদণ্ড
- যুক্তরাজ্য জাসদে বিভক্তি শামীম ও জুনেদের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি


