বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির নতুন কমিটিতে আশিকুর রহমান আশিককে সাধারণ সম্পাদক দেখতে চাই স্লোগানে বৃহষ্পতিবার তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল
সমাবেশে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলটি উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু করে নতুন পাড়া হয়ে উপজেলা পাবলিক লাইব্রেরী মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ বলেন, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে বিশ্বম্ভরপুর বিএনপির দুর্দিনে যারা রাজপথে ছিলেন, জেল জুলুমের শিকার হয়েছেন রাজনৈতিক কর্মদক্ষতা যাদের আছে তাদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিবেন বলে প্রত্যাশা করি। বক্তাগণ আরো বলেন আশিকুর রহমান আশিক বিশ্বম্ভরপুর ছাত্র রাজনীতির অহংকার। তাকে বিশ্বম্ভরপুর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। তার সাহসী ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তালেব, মনির হোসেন, ফজলুর রহমান, শফিকুল ইসলাম, আল আমিন ও আওলাদ হোসেন, বিএনপি নেতা হাজী শাহাব উদ্দিন শাবুল, নূরে আলম, জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক, শ্রমিক দল সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবদল যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম শাহীন, গোলাপ মিয়া, ফরহাদ হোসেন, লূৎফুর রহমান, কামাল মিয়া, বুরহান উদ্দিন, রাজা মিয়া, আফজাল হোসেন, শাহ আব্বাছ আলী, জুনায়েদ আহমদ, কামরুল, আবুলেইছ, মেশাদ মিয়া, আলমগীর হোসেন, মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা সৈয়দ আকরাম হোসেন, গোলাপ রায়হান, রনেল তালুকদার, মিঠু, ইমন, ফাহিম, উজ্জল, মামুন, আবু সুফিয়ান, সুহেল, দিপু, সালমান, কবির হোসেন, আলী আহমদ, রওশন আলী,রাজিব, খাইরুল প্রমুখ।


