বিশ্বম্ভরপুর প্রতিনিধি
মিয়ানমারে মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিশ্বম্ভরপুরে তৌহিদি জনতার ডাকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা ইমাম মুয়াজিম পরিষদ সভাপতি মাও. আবুল কাশেমের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সামছুল কবির এবং মাও. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, তেঘরিয়া মাদ্রাসার মুহাদ্দিছ রফিকুল ইসলাম উলাশনগরী, উপজেলা খাদিমুল কোরআন পরিষদের সভাপতি মাও. গোলাম মর্তুজা , মেরুয়াখলা মাদ্ররাসার মাও. জহিরুুল ইসলাম, রামপাশা মাদ্ররাসার মুহতামিম শাহ আলম ললিয়াপুরি, যুবজমিয়ত সভাপতি মাও. সেলিম আহমদ পলাশী, দিরাই মাদ্রাসার মুহাদ্দিছ মাও. মুফতী হুসাইন ছারুয়ার, মুক্তিখলা মাদ্রাসার মুহতামিম মাও. মুয়ফিকুল ই সলাম, মাও. সাজিদুর রহমান প্রমুখ।


