স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার ভাটিপাড়া, কাটাখালী ও রতারগাঁও রাঙ্গামাটিতে মোট ৩টি বিদ্যুৎ সংযোগ ও কাপনা জালালিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাদাঘাট (দ:) ইউপি’র ৯ নং ওয়ার্ডের ভাটিপাড়া গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
ভাটিপাড়া গ্রামের প্রাক্তন শিক্ষক বিধু ভুষন দাশের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা দিলুয়ার হোসেন দিলু ও রতিলাল
তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎতের জিএম সোহেল পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের নেতা মোবারক হোসেন, প্রাথমিক শিক্ষক নেতা বাদল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. শামছুজ্জামান শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, পল্লী বিদ্যুৎ এলাকা পরিচালক মো. গোলাপ মাষ্টার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. আলমনুর হীরা, যুবলীগ আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক রাজেশ তালুকদার, লুৎফুর রহমান নাইম, ইউপি কৃষক লীগ সভাপতি মরম আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি সেলিম আহমদ মিটু প্রমুখ।
পরে ধনপুর ইউপির কাটাখালী উচ্চ বিদ্যালয় মাঠে আর একটি ও সলুকাবাদ ইউপি’র রতারগাঁও, গড়েরগাঁও, রাঙ্গামাটি গ্রামে বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়।
এদিকে বিকালে সলুকাবাদ ইউপি’র কাপনা জালালীয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। ৬৪ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশলী বিভাগের মাধ্যমে এ মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করা হয়।


