বিশ্বম্ভরপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

বিশ্বম্ভরপুর উপজেলায় শুক্রবার বিনামূল্যে তিন শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সুইস কন্ট্রাক্ট নামের একটি বেসরকারি সংস্থা তাদের আস্থা প্রকল্পের উদ্যোগে এই স্বাস্থ্যসেবা প্রদান করে। একই সঙ্গে মানুষদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সলুকাবাদ ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সেবা দেওয়া হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ রায়, চিকিৎসক এনামুল হক খান, স্থানীয় সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী, আয়োজক সংগঠনের প্রকল্প কর্মকর্তা মো. রহমত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি