Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল দশটায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে শেখ রাসেল এর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণের পর একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্র—ছাত্রী সহ বিভিন্ন স্তরের লোকজন।
আলোচনা সভার পর স্থানীয় শিল্পকলা একাডেমি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।