বিশ্বম্ভরপুরে বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি, নিয়োগ বিধি প্রণয়ন ও চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ী পদোন্নতি দাবিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব মহোদয় ও মহাপরিচালক বরাবর উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।
প্রধান শিক্ষক সমিতি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মো. মহিবুর রহমান ও সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দে সহ স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মো. ছাইদুর রহমান, আব্দুছ ছাত্তার আজাদ, সুহেনা খাতুন, বিনন্দ বিশ্বাস, অখিল চন্দ্র দেবনাথ, রমেন্দ্র নারায়ন চক্রবর্তী, মো. ইউসুফ আলী, মহসিনা খানম, জাকেরীন আহমদ, গঙ্গেশ চন্দ্র দেবনাথ প্রমুখ।