বিশ্বম্ভরপুরে বীর মুক্তিযোদ্ধা উদ্যানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা উদ্যানের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
সোমবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা চিনাকান্দি বাজারে তিনি বীর মুক্তিযোদ্ধা উদ্যানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ, বিশ্বম্ভরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান তাহজুদ আলী, মুক্তিযোদ্ধা কামান্ডার আফতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার জাপার সদস্য সচিব মো. আব্দুল কাদির, সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া প্রমুখ।