বিশ্বম্ভরপুরে বৃত্তি পরীক্ষা ও সেমিনার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৫ম পুসাব বৃত্তি পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ে সেমিনার।
শনিবার উপজেলার সকাল বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং নওয়াপাড়া ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন স¤পন্ন হয়। দুইটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন পুসাবের সভাপতি তানজিলা জামান রেমি ও সাধারণ স¤পাদক ইমতিয়াজ আহমেদ। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষায় স্কুল ও মাদরাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির ১৯০ জন শিক্ষার্থী অংশ নেন। বৃত্তি পরীক্ষার ফলাফল শীঘ্রই পুসাবের ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে।

পরীক্ষার পর বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পুসাবের সভাপতি তানজিলা জামান রেমির সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল হালিম, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমুল হাসান, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনূর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পুসাবের সাবেক সাধারণ স¤পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুসাবের সাবেক সাধারণ স¤পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আমিন নিয়াজ, বর্তমান সহ সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিকুর রহমান শিশির, সহসভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল হক, সাংগঠনিক স¤পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম রুমান প্রমুখ।