বিশ্বম্ভরপুরে বোর ধান কাটা শুরু/বাম্পার ফলন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরের করচার হাওরে বোর ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে বোর ধান কাটার উদ্বোধন হলেও মূলত কয়েকদিন আগে থেকেই ধান কাটা শুরু হয়েছিল।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার বৃহৎ করচার হাওর, আঙ্গারুলী হাওর সহ বিভিন্ন হাওরে মোট ১০ হাজর ৫৫৮ হেক্টের জমিতে বোর চাষাবাদ করা হয়। এর মধ্য হাওরে ৭ হাজর ২৫ হেক্টর ও হাওর বহিভূর্ত ৩ হাজার ৫৩৩ হেক্টের জমিতে বোর ধান চাষাবাদ হয়। আগামী ১ সাপ্তাহের মধ্যে উপজেলার প্রতিটি হাওরে পুরোদমে বোর ধান কাটা শুরু হবে।
জানা যায়, প্রতিটি হাওরেই বোর ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ব্রি— ২৮ জাতের প্রায় ৩৫০ হেক্টর জমির ধান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছর হাওরে ৮৯, ৯২, ৯৬ ও ৮১ জাতের ধান কৃষকরা বেশি চাষাবাদ করেছেন।
পুরান মুক্তিখলার গ্রামের কৃষক নাজির মিয়া বলেন, আমি ৯৬ জাতের ৪ কেদার ধান কেটেছি। ফলন ভালো হওয়ায় তিনি খুবই আনন্দিত।
উপজেলা কৃষি কর্মকতার্ কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, আবহাওয়া ভালো থাকলে এ বছর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। ধান কাটায় শ্রমিক সংকটও হবে না। এছাড়া উপজেলা ৫৬টি সচল হারভেস্টার ধান কাটার মেশিন রয়েছে। এ পর্যন্ত ৩৫ হেক্টের জমির ধান কাটা হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, হাওরে ধান কাটা শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই পুরোদমে ধান কাটা হবে। প্রশাসনের পক্ষ থেকে ধান কাটার ব্যপারে প্রয়োজনীয় পরামর্শ, প্রচার ও বিভিন্ন ভাবে সহযোগিতা করা হবে। তিনি পাকার সাথে সাথে যাতে দ্রুত ধান কাটার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।