বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা ব্য্রাক অফিসের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ব্র্যাক (টিইউপি) ৬০ জন সদস্যদের মাঝে ৬০ সেট রিং স্লাব বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলুকাবাদ ইউপি চেয়ারম্যান মো.রওশন আলী, ব্র্য্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, সংশ্লিষ্ট কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক হামিদুল হক, শাখা ব্যবস্থাপক পঙ্কজ কুমার রায় ও মোহাম্মদ আলী।


