বিশ্বম্ভরপুরে ব্র্যাকের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর ব্র্যাকের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম বিশ্বম্ভরপুরের সহযোগিতায় গ্রাম সামাজিক শক্তি কমিটির সৌজন্যে উপজেলা ব্র্যাক অফিস প্রাঙ্গণে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী এ কে আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাস।
বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, আঞ্চলিক ব্যবস্থাপক ইউপিজি আতাউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক ইউ পিজি, সুব্রত কুমার পাল, এলাকা ব্যবস্থাপক আবু ছালেক, মতিউর রহমান, শাখা ব্যবস্থাপক ইউনুছ আলী, কাকলি সরকার, উপজেলা ব্যবস্থাপক পিনাকী সরকার, গ্রাম সামাজিক শক্তি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।