বিশ্বম্ভরপুরে ভার্ডের আলোচনা সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভার্ড কতৃক আয়োজনে ও একশন এইডের আর্থিক সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদ, ভার্ড উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মুসলেহ উদ্দিন লস্কর মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা।
বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জব আলী খান।
সভায় প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, নদী ভরাট ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে উপস্থাপন করা হয়। হাওরাঞ্চলে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করা, খাল ও নদী নালা গুলো খনন করে কৃষিকাজ ও মৎস্য সংরক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ব্যবস্থা করা দাবি উত্থাপন করা হয়।