বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর) উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, উপজেলার ১২১ টি কেন্দ্রে ছয় মাস বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত সকল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মৌমিতা চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, থানার এস আই আব্দুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা ফজলুল হক, স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারি মলয় তালুকদার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ।
- আনোয়ারপুর-দক্ষিণকূল গ্রামের দীর্ঘদিনের মতবিরোধ এলাকাবাসীর মধ্যস্থতায় নিরসন
- শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা


