স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর
বিশ^ম্ভরপুরে মহিলা উন্নয়ন সংস্থার অয়োজনে ব্যতিক্রমধর্মী ভোজন রশিকের খোঁজে রুটি খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলার নতুনপাড়াস্থ সংগঠনের প্রতিষ্ঠাতা নূরুল আমিনের বাসভবন প্রাঙ্গণে রুটি খাবার প্রতিযোগিতা ভোজন রশিকের খোঁজে ‘সকল মানুষকে ভালবাসব’ এ শ্লোগানকে সামনে রেখে প্রথমে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোৎ¯œা আক্তারের সভাপতিত্বে ও শাহিনূর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নূরুল আমিন। আরোও বক্তব্য রাখেন, মডেল উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ইয়াহিয়া তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উছমানি, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, উপজেলা প্রাণী সম্পদ কার্যায়ের অফিস সহকারী তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পতিœ তাহমিনা সুলেমান, ওলিদা আক্তার, সাবেক জাতীয় ক্রীড়াবিদ শাম্মি আক্তার,এনজিও কর্মী সারোয়ার আলম প্রমুখ। রুটির সাথে নিরামিষ জাতীয় ভাজি ও মুগ ডাল দেওয়া হয়। কে কত বেশি রুটি খেতে পারে এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। সংগঠনের পরিচালক নূরুল আমিন জানান, অবশেষে উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার সর্বোচ্চ ২২টি রুটি খেয়েছেন।


