বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন হাট বাজার থেকে ২৭ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার ভোক্তা অধিকার আইন ও সংক্রামক প্রতিরোধ আইনে উপজেলার জনতা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় নীহার রঞ্জন দেবনাথ রথির ফার্মেসী থেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পলাশ বাজার, কারেন্টের বাজার, হাসপাতাল গেইটসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিহিত না থাকায় ২ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধ কিছু মাস্ক আগুনে পোড়ানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস।
এ সময় স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর তাপস চক্রবর্তী, ইউএনও অফিসের আইসিটি টেকনির্শিয়ান আলাল উদ্দিনসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
- ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন না করলে গাড়ি ‘চিরতরে ব্যবহারের অযোগ্য’
- নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে জিআরের চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান


