বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার ভোরে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর উপজেলা সদরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, শিল্পকলা একাডেমী, উপজেলা ক্রীড়া সংস্থা, প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান. রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক কুচকাওয়াজ, জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, থানার অফিসার ইনচার্জ মো, সাইফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী।
- রেললাইন স্থাপনের চূড়ান্ত রিপোর্ট এই সপ্তাহে
- নর্থ ইস্ট ইউনিভর্সিটি বাংলাদেশ এ মহান স্বাধীনতা দিবস উদযাপন


