বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাসব্যাপী দম্পত্তি সমাবেশের কর্মসূচীর আয়োজন করেছে নিউট্রেশন এট দি সেন্টার প্রজেক্ট কেয়ার বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য বিষয় ” শিশুকে মায়ের দুধ খাওয়ানো: টেকসই উন্নয়নে চাবিকাঠি”।
এর অংশ হিসেবে উপজেলার সলুকাবাদ ইউনিয়নে মথুরকান্দি কমিউনিটি সাপোর্ট গ্রুপের আয়োজনে বুধবার (১৭ আগষ্ট) নিউট্রেশন এট দি সেন্টার প্রজেক্ট,কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় ইউপি সদস্য আবুতাহের এর সভাপতিত্বে নার্গিস বেগম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা চাঁনফর আলী নিউট্রেশন এট দিসেন্টার প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার, দেওয়ান ইসতে আখ-উল আলম ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, নাজমুল হাসান।
বক্তারা মায়ের দুধ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিষদ আলোচনা করেন। পর্যায়ক্রমে বক্তারা বলেন ”জন্মের সাথে সাথে মায়ের বুকের দুধ খাওয়ানো, ছয়মাস র্পযন্ত শুধু বুকের দুধ খাওয়ানো একফোটা পানিও না এবং কমপক্ষে শিশুর বয়স ২ বছর র্পযন্ত বুকের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি খাবার চালিয়ে যাওয়ার উপর আলোচনা ও পরামর্শ দেন। সর্বোপরি শিশুর জন্য বুকের দুধের বিকল্প নেই তাই মেধাবী জাতি গঠনে উপস্থিত সকলে অঙ্গিকারবদ্ধ হোন।


