বিশ্বম্ভরপুরে মাদকসেবীদের অপতৎপরতা ও বাল্য বিয়ে বাড়ছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ভলান্টারি এসোসিয়েশন ফর রুরাল ডেভেলাপমেন্ট (ভার্ড) এর সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার নতুন পাড়াস্থ ভার্ডের প্রকল্প অফিসে সভায় সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নারীনেত্রী জান্নাত মরিয়ম।
সভায় ভার্ডের উপজেলা প্রজেক্ট ম্যানেজার মো. মুসলেহ উদ্দিন লস্কর জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, মাদকসেবী ও জুয়ারিদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। নারী নির্যাতন ও গোপনে বাল্য বিয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সম্প্রতি অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে স্কীমের ধান, বাদাম ও সবজি তলিয়ে গিয়ে চাষীদের ক্ষয়ক্ষতি হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য স্বপন কুমার বর্মন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী এরশাদ বাবলু, সদস্য আনোয়ারা বেগম, সদস্য পারভিন আক্তার প্রমুখ। সহযোগিতায় ছিলেন ভার্ডের মো. কামরুল হাসান।