বিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সরোয়ার আলমের বদলী জনিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজ্জত আলি খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চৌধুরী জালালউদ্দিন মুর্শেদ, কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুুম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কেয়ার বাংলাদেশের নাজমুল হাসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মসান ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।