বিশ্বম্ভরপুরে মিছাখালী রাবারড্যাম পরিচালনার প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মিছাখালী রাবারড্যাম পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিএডিসি’র আয়োজনে প্রশিক্ষণ রাবারড্যাম প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সিলেট বিএডিসির নির্বাহী প্রকৌশলী প্রণজিৎ কুমার দেবের সভাপতিত্বে ও     বিএডিসির সহকারী প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুর হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাবারড্যাম প্রকল্প পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারি প্রকৌশলী আব্দুল ছাত্তার, প্রধান কনসালটেন্ট রুদ্রবাবু, উপজেলা কৃষি কর্মকর্তা মোকসুদুল হক, মিছাখালী রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি ও বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া,  সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মৃধা প্রমুখ।