বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় মিড ওয়াইফ প্রকল্প ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্থাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাকের আয়োজনে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে টিএইচএ ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা স্থাস্থ্য মিলনায়তনে উপজেলা ব্র্যাক ম্যানাজার পনুয়েল পান্ত্রার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিসি ব্র্যাক ডা. উষাং চৌধুরী, প.প. কর্মকর্তা আব্দুর রহমান, ইএসসি ব্র্যাকের জেলা ব্যবস্থাপক পুলক চন্দ্র সরকার, মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক। উপস্থিত ছিলেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার পিনাকী সরকার, কেয়ার জেএসকে ম্যানেজার বাহারুল আলম প্রমুখ।

