বিশ্বম্ভরপুরে মেডিকেল ক্যাম্প

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ঢাকা গণস্ব্যস্থ্য কেন্দ্রের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মথুরকান্দির শেখ তোফায়েল আহমদ লিটনের বাড়ীতে দুইদিন ব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিয়া সুলতানা।
ঢাকা গণস্বাস্থ্য কেন্দ্রের উপপরিচালক  
 ডাক্তার মদন গোপাল পাল ও চক্ষুবিশেজ্ঞ ডাক্তার গৌর গোপাল সাহার নেতৃত্বে মেডিকেল ক্যম্পে ১৮ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন।
ক্যম্পে  মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু , সার্জারী ,পিজিও , থেরাপি এবং ইসিজি ,আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা  করে স্বল্প মূল্যে ঔষধ প্রদান করা হয়।