বিশ্বম্ভরপুরে মৎস্য খামারীদের কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মৎস্য খামারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লি. উদ্যোগে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসিআই ফিস ফিডের সিলেট বিভাগের মার্কেটিং অফিসার আব্দুর আল মামুন প্রশিক্ষন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাতক ও দোয়ারা বাজার উপজেলা এসিআই ফিস ফিড ডিলার কাজী মনিরুজ্জামান কাজল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।
কর্মশালায় উন্নত জাতের পোনা মাছ, ভাল মানের খাবার রোগ প্রতিরোধ ও প্রতিশেধকের উপর গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করা হয়।