বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। এরপর উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মামুনুর রশিদ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা আওয়ামা লীগ সাধারণ সম্পাদক নুরল আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সুলেমান মিয়া প্রমুখ।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পকলার একাডেমীর শিল্পীগণ ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়াও জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধমীর্য় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
- বড় লোকের চাকর হবো, এটা স্বাধীনতার উদ্দেশ্য ছিল না: পরিকল্পনা মন্ত্রী
- বিশ্বম্ভরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চালু না হওয়ায় ক্ষোভ


