বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভপুর উপজেলা যুব জমিয়তের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নতুন পাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুব জমিয়তের সভাপতি মাও ফজলুল হক।
সম্পাদক হা. মাও হুমায়ুন কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, মাও. শাহজালাল, মাও শরীফ হোসাইন, মাও. আশরাফ হোসাইন, মাও. মুশারফ হোসাইন, মাও. ফজলুল হক, হা. নুর মোহাম্মদ, মাও. বদিউরজ্জামান প্রমুখ।
মাহফিলে কেন্দ্রীয় ছাত্র জমিয়তের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাও. আবু সুফিয়ান (রহ.) ও আরবী প্রভাষক মাও. মাইন উদ্দিন সাহেব এর রুহের মাগফেরাত কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন নতুনপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাও. হাবিবুর রহমান।
- ছাতকে ছাত্রলীগ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদ
- দোয়ারায় জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়ন কর্মশালা


