বিশ্বম্ভরপুরে যুব মহিলাদের সেলাই মেশিন বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের মাধ্যমে দরিদ্র, অসহায় যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র অসহায় ১০ জন যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।