বিশ্বম্ভরপুরে যুব মহিলা লীগের কর্মীসভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠনের লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক জান্নাত মরিয়ম ঝর্না।
উদ্বোধক হিসাবে ছিলেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানিজিদা নার্সরিন দিনা     
ডায়না, প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, সুনামগঞ্জ সদর উপজেলা শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এম নোমান হাসান, পলাশ ইউপি আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ আমান, বাদাঘাট (দ.) ইউপি সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জুয়েল আলম, তাহিরপুর উপজেলা মহিলা লীগের সভাপতি আইরিন।