বিশ্বম্ভরপুরে রক্তি নদীতে চাঁদাবাজীর অভিযোগ

স্টাফ রিপোর্টার
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রক্তি নদীর রঙ্গিয়ারচর এলাকায় বালু পাথরবাহী নৌকা থেকে প্রকাশ্যে চাঁদাবাজী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় সম্প্রতি বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার ফতেপুর ইউপির উমেদপুর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,  উপজেলার আলমাডহর গ্রামের সুবল দাস,       
আলীপুর গ্রামের হাসিদ আলী, হারিছ আলী, আজিজ মিয়া, হুসেন আলী, করিম মিয়া ও জাগির মিয়াসহ আরো অনেকেই রক্তি নদীর রঙ্গিয়ারচর এলাকায় বালু পাথরবাহী নৌকা থেকে প্রকাশ্যে চাঁদাবাজী করছেন। ওই লোকজন নদীতে চাঁদাবাজী করে কালো টাকার পাহাড় গড়ে তুলছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে লিখিত অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, দুদক কমিশনারকে দেয়া হয়েছে।
বিশ্বরম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন,‘রক্তি নদীতে চাঁদাবাজীর বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’