বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে রাজনৈতিক কমিটিতে ৩৩% নারী সম্পৃক্ত করা ও দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিশ্বম্ভরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে মানববন্ধন ও বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, নারী জনপ্রতিনিধি রেহানা পারভীন, প্রতিমা রানীও, অর্চনা দেবী। মানববন্ধন শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নিকট ও সংশ্লিষ্টদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


