ব্শ্বিম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাথে রিড প্রকল্পের কমিউনিটি রিডিং ক্যাম্প স্থায়ীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে এফআইভিডিবির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেভ দ্যা চিলড্রেন স্কুল এন্ড কমিটির এ্যাংগেজমেন্ট রিড প্রকল্পের ম্যানেজার আফরোজা ইয়াছমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার।
প্রকল্পের মূল বিষয়বস্তু নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, রিড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী দেবাশিষ দত্ত।
সহযোগিতায় ছিলেন টেকনিক্যাল অফিসার আরমান মাহমুদ, আবুল কালাম, নূরুন্নাহার বেগম এবং সঞ্চালনায় ছিলেন, সিনিয়র টেকনিক্যাল অফিসার।
রিডিং ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় এবং সেভ দ্যা চিলড্রেন এর কারিগরী সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র বাস্তবায়নে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ৪টি উপজেলায় মোট ২৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে রিড প্রকল্প নামে শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলার দু’টি উপজেলায় মোট ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের রিড প্রকল্পের কার্যক্রম অব্যাহত রয়েছে এর মধ্যে ৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি কমিউনিটি ক্যাম্প বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালার মূল উদ্দেশ্য বিশ্বম্ভরপুর উপজেলায় অবস্থিত কমিউনিটি রিডিং ক্যাম্পের কার্যক্রম স্থায়ীকরণে এলাকার স্থানীয় সরকারের সহায়তার সম্প্রসারণ ও প্রাথমিক স্তরের ১ম-৩য় শ্রেণির শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়ন করে আরো সূদৃঢ় করা। রিডিং ক্যাম্পে আরো রং বেরঙের মুদ্রণ সমৃদ্ধ শিক্ষা উপকরণ, একক ও দলগত অনুশীলন গান, ছবি আঁকা, গল্প বলা, মজাদার শব্দ খেলার মাধ্যমে উদ্ভাবনমূলক শিখন পদ্ধতির উন্নয়ন করা নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
- বিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষার দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা
- কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করলো আমরা মুক্তিযোদ্ধার সন্তান


