বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন অমান্যকারীদের জরিমানা করা হয়েছে। শুক্রবার ৩ টি মামলায় ২হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ স্বজল মোল্লা, পুলিশ ও যৌথবাহিনী সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।


