বিশ্বম্ভরপুরে লকডাউন অমান্য করায় জরিমানা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে লকডাউন অমান্য করায় ৫ টি মামলায় ৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার রাস্তার মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ ও সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক।
অভিযান পরিচালনা সহযোগিতা করেন সেনাবাহিনী ও থানার সঙ্গীয় ফোর্স। এসময় ৫ টি মামলায় ৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ১৫ জন কর্মহীন অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়।