সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা ১০০ মিটার ব্রীজের পূর্বে এলজিইডি ডোবা রাস্তাটি সম্প্রতি পাহাড়ী ঢলের তোড়ে নীচের বালি মাটি সরে গিয়ে ভাঙ্গন দেখা দিয়েছে। মাটির নীচ দিয়ে ইন্টারনেট লাইন স্থাপন করতে গিয়ে পাকা সড়কের পাশ দিয়ে মাটি খুড়ে গর্ত করা হয় । ইন্টারনেট লাইন নির্মাণের কর্মীরাই এ বিপদ ডেকে এনেছেন। যে ভাবে ভাঙন দেখা দিয়েছে এ ভাবে আর কিছু সময় চলতে থাকলে পাকা সড়কটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেত। বর্তমানে যে পরিমাণে ভাঙন রয়েছে এটুকু মেরামত করতে সর্বোচ্চ ৫ হাজার টাকা ব্যয় হতে পারে । যাদি এখনি মেরামত না করা হয় তা হলে আর একটি পাহাড়ী ঢল আসলে পানির তোড়ে রাস্তাটি ভেঙ্গে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে এরই সাথে সরকারের কয়েক লক্ষ টাকা ক্ষতি সাধিত হবে।
এ ব্যপারে উপজেলা প্রকৌশলী ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান এ ব্যপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদকে অবহিত করলে তিনি দ্রুত ব্যবস্থার আশ্বাস দেন।


