বিশ্বম্ভরপুরে শাহ্ আরেফিন (র:) দরগায় মাদক বন্ধের আবেদন

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রামের শাহ্ আরেফিন (র:) দরগায় মদ, গাঁজা, ইয়াবা বিক্রি বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন দিয়েছেন এলাকাবাসী। সোমবার এই আবেদন দেয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়েছে, শাহ্ আরেফিন (র:) দরগায় প্রতিবছর ওয়াজ মাহফিল    
অনুষ্ঠিত হয়। কিন্তুএলাকার কিছু লোক দরগাহ নামক স্থানের পাশের কবরস্থানে মদ, গাঁজা, ইয়াবা সেবন করে মাতলামী করে আসছে। এহেন অবস্থায় এলাকার পরিবেশ বিনষ্ট হতে চলেছে। দরগাহ কমিটির লোকজন এসব  কাজের প্রতিবাদ করলে নেশাখোরেরা ক্ষেপে উঠে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আশংকা প্রকাশ করে নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার বন্ধের জন্য  এলাকার ৪৫ ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছেন । নির্বাহী কর্মকর্তা এই আবেদনের প্রেক্ষিতে জরুরি ব্যবস্থা নিতে বিশ্বম্ভরপুর থানার ওসিকে নির্দেশ দেন।