বিশ্বম্ভরপুরে শিশু বিবাহ বিষয়ক স্টাডি রিপোর্ট শেয়ারিং অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যাদুকাটা যুব সংঘের উদ্যোগে শিশু বিবাহ বিষয়ক স্টাডি রিপোর্ট শেয়ারিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা শেয়ারিং সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, বিশ^ম্ভরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সালেহ আহমদ, ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মো. মোসলেহ উদ্দিন লস্কর। স্টাডি রিপোর্টটি উপস্থাপন করেন যাদুকাটা যুব সংঘের সভাপতি মোবারক হোসেন। সভায় যাদুকাটা যুব সংঘের সদস্য ও অভিবাবকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জলবায়ু পরিবর্তন কে উপজীব্য করে তৈরীকৃত একটি দেয়ালিকা উম্মোচন করা হয়।