বিশ্বম্ভরপুরে সরস্বতী পূজা সম্পন্ন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
যথাযোগ্য ধর্মীয় মর্যদায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বীনাপানি দেবী স্বরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন মন্দিরে, প্রতিষ্ঠানে ও বিভিন্ন বাড়িতে অনুষ্ঠিত পূজা শেষে সরস্বতী প্রতিমা বির্সজন করা হয়। উপজেলা পলাশ, ফতেপুর, বাদাঘাট (দ:), সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন মন্দির ও গ্রামে শতাধিক সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দাশ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।