বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সর্ব দলীয় সম্প্রতি পিএফজির আয়োজনে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে ফলোআপ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পিএফজির সভাপতি এটিএম শেখ আজরফ। সভায় সাংগঠনিক বিষয় সহ সর্বদলীয় সম্প্রীতি বিষয়ক কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ ও উপ কমিটি গঠন করা হয়। দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মো. মোজাম্মেল হকের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির নেতা অব. হাবিলদার মো. মোর্শেদ মিয়া, স্বপন পাল, বিএনপির নেতা আব্দুছ ছাত্তার, আবু জাফর উসমানী, সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক মো. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, উপজেলা যুব মহিলা লীগের সামছুন্নাহার, ফুল মালা প্রমুখ।


