বিশ্বম্ভরপুরে সলুকাবাদ ইউনিয়নে বাজেট ঘোষণা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদে ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সলুকাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মোঃ রওশন আলীর সভাপতিত্বে ও এনজিও কর্মী সফিকুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে ইউনিয়ন সচিব মোঃ অলিউল্লাহ ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ করেন। ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ১,২০,৯০,৩৫৮/- মোট প্রাপ্তি ধরে মোট ব্যয় ১,১৯,৩০,৭৩৯/- ও সমাপনী জের ১,২৯,৬১৯/- বাজেট পেশ করা হয়।
অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, সলুকাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি সদস্য সফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শাহজাহান, তপশিলদার মোঃ নুরুল ইসলাম প্রমূখ। আরো উপস্থিত ছিলেন কেয়ার নিউট্রেশন এ্যাটদ্যা সেন্টার প্রকল্পের কর্মকর্তা দেওয়ান ইসতিয়াক উল আলম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নাজমুল হাসান, আ’লীগ নেতা মোঃ মোবারক হোসেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ এলাকাব গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট অধিবেশনে সহযোগীতা করেন কেয়ার নিউট্রেশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্প, অংশগ্রহণ করেন সলুকাবাদ ইউনিয়নের সর্বস্তরের বিপুল সংখ্যাক নারী, পুরুষ জনসাধারণ।