বিশ্বম্ভরপুরে সাংবাদিক স্বপন কুমার বর্মনের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবর’র বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি ও  বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মনের পিতা প্রয়াত সুশীল কুমার বর্মনের ৪র্থ  মৃত্যুবার্ষিকী পালিত  হয়েছে।
বৃহপতিবার উপজেলা সদর কৃষ্ণনগর গ্রামে তাঁর নিজ বাড়িতে পারিবারিকভাবে গীতাযজ্ঞসহ ধর্মীয় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয়।
প্রয়াত সুশীল কুমার বর্মন একজন বিশিষ্ট ফুটবল খেলোয়ার হিসাবে এলাকায় সুখ্যাতি অর্জন করেছিলেন।      তিনি একজন শিক্ষানুরাগী, ধর্মপরায়ন সামাজিক ও সৎ ব্যক্তিত্ব হিসাবে এলাকায় সুপরিচিত ছিলেন। গত ২০১৩ ইং সালের ৬ই অক্টোবর ৯৬ বছর বয়সে বার্ধ্যক্য জনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।