বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সাইনিকিড ৪র্থ শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান করেছে।
সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তফাজ্জুল হোসেন। আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অব. প্রাপ্ত শিক্ষক মো. আ. মান্নানের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র বর্মন রিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দিলীপ রজ্ঞন বিশ্বাস।

