বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সেকায়েফ’র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ২০১৭ শিক্ষাবর্ষের পুরস্কারের বই হস্তান্তর ও সেরা সংগঠক সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে পাঠভ্যাস উন্নয়ন কর্মসূচি মনিটরিং অফিসার মো. হুমায়ূন কবির ও হাসান কবির’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।


