বিশ্বম্ভরপুরে সৈনিক লীগের ইফতার মাহফিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । রবিবার সন্ধায় উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে উপজেলা সৈনিক লীগ সভাপতি সেলিম আহমদ মিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের পরিচালনায় উপস্থিত থেকে   বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পলাশ ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান আ. কাইযুম,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মন,  উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আসক আলী, সহ সভাপতি আ. আউয়াল, উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, জেলা ছাত্র লীগের সহ সভাপতি আলী এরশাদ বাবুল, উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি মোশারফ হোসেন বাবলু, আব্বাছ উদ্দিন আজমান, ফতেপুর ইউপি সদস্য আ. হেকিম, আ. লীগ নেতা নিখিল সুত্রধর, উপজেলা সৈনিক লীগের সহ সভাপতি জিয়াউর রহমান, আ. ওহাব, নজরুল ইসলাম, আ. রাজ্জাক, ফরুক মিয়া, যুগ্ম  সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসাইন, আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক রুনুু আচার্য্য, রহমত আলী, পলাশ ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি বুরহান উদ্দিন, অর্থ সম্পাদক শিপলু আমিন, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন ভান্ডারী।