বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তাজ্জত আলী খান, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরন আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ।


